নাটোর প্রতিনিধি:
নাটোরে গাঁজা, চোলাই মদ এবং মাদক সেবনের উপকরণসহ ১৫ জন মাদসেবীকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল সোমবার রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলার একডালা বাজারের নিকট অভিযান চালায়। এসময় গাঁজা, চোলাই মদ ও মাদক সেবনের উপকরণ সহ ১৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ নাজিম উদ্দিন (৩০), মোঃ হাসান আলী (৩৬), মোঃ অপু মন্ডল (২৮), একডালা এলাকার শ্রী অজয় পাহান (২৪), মোঃ আবুল হোসেন (৪০), মোঃ আলিম (২৬), মোঃ ফজলুল হক (৩৭), মোঃ রিদয় (২১), মোঃ সাইদ (২১), শ্রী উত্তম কর্মকার (২২), শ্রী সনজিত (১৯), মোঃ জুবায়ের আহম্মেদ সজল (২১), মোঃ ফয়সাল হোসেন (২৩), মোঃ অন্তর হোসেন (২০), মোঃ শেখ দুলাল (৩২)।
পরে তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে ডোপ টেস্টে ১৫ জনই পজেটিভ হিসেবে শনাক্ত হন। এ ঘটনায় নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply