শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুরে বিএনপি নেতাসহ আটক ৭, অস্ত্র-ম্যাগাজিন-গুলি উদ্ধার

গাজীপুরে বিএনপি নেতাসহ আটক ৭, অস্ত্র-ম্যাগাজিন-গুলি উদ্ধার

গাজীপুর প্রতিনিধি,

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিএনপির এক নেতাসহ ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে শুরু হওয়া অভিযান শেষ হয় ভোররাতের দিকে। পরে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালের দিকে আটকদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক বিষয়টি নিশ্চিত কারছেন।

আটক ব্যক্তিরা হলেন— এনামুল হক মোল্লা (৪৮)। তিনি সৌদি আরবের মক্কা মেসফালাহ বিএনপির সভাপতি এবং সাম্প্রতিক সময়ে শ্রীপুর উপজেলায় বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী হয়ে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়েছেন। তার সঙ্গে আটক হওয়া অন্যরা হলেন— শওকত মীর, জাহিদ,মোস্তফা, সিদ্দিক, বুলবুল, তোফাজ্জল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধায়ক, মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় বিএনপি নেতাসহ আরও ছয়জন রয়েছেন। তবে, সেনাবাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। অভিযান চলাকালে তাদের অবস্থানস্থল থেকে পিস্তলসহ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল , ৩টি ম্যাগাজিন , ৪ রাউন্ড গুলি, ওয়াকিটকি ৪টি, বেটন ৪টি, ইলেকট্রিক শর্ট মেশিন ২টি, হ্যামার নেল গান ১টি, চাকু ১টি ও মোটরসাইকেল ১টি। পরবর্তীতে আটক ব্যক্তিদের এবং উদ্ধার অস্ত্র শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আবদুল বারিক বলেন, যৌথ বাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার বাসা থেকে পিস্তল, গুলিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com