1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ আর কখনোই কারও দাসত্ব মানবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

বাংলাদেশ আর কখনোই কারও দাসত্ব মানবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

তিনি বলেন, বাংলাদেশ আর আগের জায়গায় নেই। বর্তমানে জাতিসংঘের সভাপতির দায়িত্বে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

আজ ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ বীর শহীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিবেশী দেশের একজন মন্ত্রীর বক্তব্য উসকানিমূলক উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমরা তাদের উসকানিতে পা দেব না।

বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, জ্বালাও-পোড়াও এবং অস্থিরতা তৈরি করে কোনো লাভ হবে না। দেশের জনগণ নাশকতার ফাঁদে পা দেবে না বলে উল্লেখ করেন তিনি।

এসময় তিনি অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি দেশের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..