1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় গাছে গাছে ঝুলছে জাতীয় ফল কাঁঠাল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত
৩০

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার গ্রামাঞ্চলে গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল। গ্রীষ্মকালীন এ পুষ্টিগুণসমৃদ্ধ ফল পুরোপুরি পাকতে আরও প্রায় এক মাস সময় লাগলেও ইতোমধ্যে অনেক গাছে প্রচুর কাঁঠাল দেখা যাচ্ছে।

উপজেলার বাড়ির আঙিনা, রাস্তার ধারে ও বিভিন্ন বাগানে কাঁঠালের ভালো ফলন হয়েছে। স্থানীয়দের কাছে কাঁঠাল শুধু প্রিয় ফলই নয়, এর বিচি ও ছালও বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।

আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের বাগান মালিক আলহাজ্ব সোহেল হাবিব বলেন, কাঁঠাল আমার অত্যন্ত প্রিয় ফল। এটি পুষ্টিগুণে ভরপুর এবং কাঁঠালের কোনো অংশই পরিত্যক্ত থাকে না। ফল, বিচি, ছাল ও কাঠ—সবকিছুরই ব্যবহার রয়েছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, অনুকূল আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় এ বছর কাঁঠালের ফলন বেশি হয়েছে। পাশাপাশি কাঁঠাল চাষ ও চারা রোপণে মানুষের আগ্রহও বাড়ছে। স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, জ্যৈষ্ঠের শেষ ভাগ ও আষাঢ়ের শুরু থেকে এলাকার হাট-বাজারে ব্যাপকভাবে কাঁঠাল কেনাবেচা শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..