শিরোনাম :
যেসব মামলা ঝুলছে বিজয়ের কাঁধে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ হামলার দাবি ট্রাম্পের, হরমুজে ইরানের ৭ ‘দ্রুতগামী নৌকায় নোয়াখালীতে চিপসের প্যাকেটে মিলল ইয়াবা, কারবারি আটক আজ ঢাকায় বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় আজ ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধিদল চট্টগ্রামে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা এনসিপিতে যোগ দিচ্ছেন ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য সিলেট শাহজালালের মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার সংসদের আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে: স্পিকার পশ্চিমবঙ্গে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা কে কার কাছে হারলেন, জিতলেন কারা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গায়ক হলেন নায়ক, টিকটক থেকে নেওয়া হলো নায়িকা

গায়ক হলেন নায়ক, টিকটক থেকে নেওয়া হলো নায়িকা

বিনোদন ডেস্ক:

এ প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী শেখ সাদী। ‘ললনা’ গান দিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর বেশ কয়েকটি মৌলিক গান উপহার দিয়েছেন। দর্শক-শ্রোতারাও সেগুলো পছন্দ করেছেন। তবে এবার এই গায়ক এলেন আলোচনায় সিনেমার নায়ক হয়ে।

অন্যদিকে অনামিকা ঐশী টিকটকে তারকাখ্যাতি পেয়েছে অনেক আগেই। যদিও দেশে এই মুহূর্তে টিকটক নানা কারণেই প্রশ্নবিদ্ধ। মিডিয়াতে তেমন একটা কাজ করা হয়ে উঠেনি। এবার টিকটকের খ্যাতির পর সিনেমায় নায়িকা চরিত্রে প্রথমবার অভিনয়ের সুযোগ পেলেন। এ প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী শেখ সাদীর বিপরীতে অভিনয় করবেন ঐশী।

সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘সংশয়ী’। এটি পরিচালনা করবেন আবু তাওহীদ হিরণ। ছবির শুটিং শুরু হবে ২০ জুন থেকে ঢাকার আশেপাশে।

পরিচালক হিরণ জানালেন, ‘সংশয়ী’ সিনেমাটি একটি ভালোবাসার গল্প। যেখানে দিবা চরিত্রে কাজ করবেন অনামিকা ঐশী এবং অনি চরিত্রে কাজ করবেন শেখ সাদী। হয়তো অনেকে বলতে পারে নতুনদের নিয়ে কাজ করছি কেন? আমি বলবো নতুন কিছু করার আশায়। আশা করছি ভালো কিছু তাদের নিয়ে করার চেষ্টা করবো।

সাদি বলেন, ‘হিরন ভাইয়ের পরিচালনায় এ প্রথম সিনেমায় অভিনয় করছি। আমার গান নিয়েই ধ্যান ধারণা কিন্তু যখন গল্পটা নিয়ে হিরণ ভাই আমার সাথে কথা বলে তখন আর না করতে পারি নাই। তার নির্মিত আদম সিনেমার কিছু অংশ দেখার পরে মনে হয়েছে নির্মাতা হিসেবে তিনি ভালো। গল্পটা যেহেতু ভালো আমি বিশ্বাস করি গল্পের জন্যই দর্শক প্রেক্ষাগৃহে যাবে। আর এ ছবিতে আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। তাই দর্শক এতে আমাকে নতুনরূপে দেখতে পাবেন।’

ঐশী বলেন, ‘শেষ পর্যন্ত স্বপ্ন সত্যি হলো। আমি অনেক উৎফুল্ল এই সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এই সিনেমায় কাজ করতে যাচ্ছি। যখন গল্পটা হিরন ভাই আমাকে শুনাই তখন একবারে ওকে বলে দিছি। দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com