1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

মামলা হামলা বাদ দিয়ে সামাজিক সংস্কৃতিতে ফিরে আসা।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

মোঃ মামুন ভুঁইয়া,

​সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় জনতা। আজ রবিবার (১৪ জুন,২০২৬ খ্রি:) সকালে অষ্টগ্রাম থানা চত্বরে ‘অস্ত্রের বদলে আস্থা, সহিংসতার বদলে সম্প্রীতি’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমাদান কর্মসূচিতে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র পুলিশ প্রশাসনের কাছে জমা দিয়েছেন স্থানীয়রা।
​​কর্মসূচিতে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহোদয় বিশেষ ব্যস্ততার কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সবাইকে অভিবাদন জানান। তিনি সুস্থ ও স্বাভাবিক জীবনধারায় ফিরে আসার জন্য সকল এলাকাবাসীকে সাধুবাদ জানান এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে পুলিশের এই মহতী উদ্যোগে সাড়া দেওয়ার জন্য তাদের ভূয়সী প্রশংসা করেন।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রুকনুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে আব্দুল্লাহপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের বাসিন্দারা তাদের কাছে থাকা দেশীয় অস্ত্রসমূহ পুলিশের নিকট হস্তান্তর করেন।
​সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “অষ্টগ্রামে একটি সহিংসতামুক্ত ও শান্তিময় পরিবেশ বজায় রাখতে পুলিশ জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আজকের এই কর্মসূচি প্রমাণ করে যে, অষ্টগ্রামের মানুষ শান্তি ও প্রগতির পক্ষে।”
​উপস্থিত সুধীজন ও গণমাধ্যমকর্মীরা একবাক্যে এই উদ্যোগকে সামাজিক সম্প্রীতি রক্ষায় একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণ সমাজ গড়ার লক্ষ্যে সবার সম্মিলিত শপথ গ্রহণের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..