1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

পুলিশি অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৩(তিন) সদস্য গ্রেফতার,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৪ বার পঠিত
৪৮

মোঃ মামুন ভুঁইয়া,
মিঠামইন এলাকা থেকে করিমগঞ্জগামী একটি যাত্রীবাহী নৌকায় হাসানপুর ব্রিজের দক্ষিণ পাশের নদীতে পৌঁছামাত্র ১০-১২ জনের একটি ডাকাত দল কালো কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় ইঞ্জিন চালিত নৌকায় করে এসে ভয়াবহ ডাকাতি করে।
কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মিঠামইন থানার মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখা, কিশোরগঞ্জ যৌথভাবে তথ্য-প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জুন ২০২৬ তারিখ দুপুর ০২:০০ ঘটিকার দিকে সাভার থেকে ১)ইছানুল হক @ এহসানুল হক@ ফকির(২৬), ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে ২)মো: জুলহাস উদ্দিন (৪৪) এবং মিঠামইন থানা এলাকা হতে রাত ১০:০০ ঘটিকায় ৩)রুবেল মিয়া (২৬)-কে গ্রেপ্তারসহ ডাকাতির কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।
এই ঘটনার প্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান অদ্য ১৬/০৬/২০২৬খ্রি: সময় দুপুর ০১:০০ ঘটিকায় সাংবাদিক সম্মেলনে বলেন- সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কিশোরগঞ্জ সর্বদা অঙ্গীকারবদ্ধ। যারা আইন হাতে তুলে নেওয়ার দুঃসাহস দেখাবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা এ ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জনাব নাজমুস সাকিব খান, পিপিএম (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার জনাব শরিফুল হক- সদর সার্কেল, কিশোরগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়াবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..