1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

করিমগঞ্জে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৫ বার পঠিত
৪২

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আজ নেয়ামতপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একজন মাদক কারবারিকে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিয়মিত মামলা দায়েরের জন্য করিমগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির। এ সময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। সার্বিক সহযোগিতা করেন কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে প্রশাসনের কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
উপজেলা প্রশাসন, করিমগঞ্জের পক্ষ থেকে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..