1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

জনগণের কথা শুনতে, সমস্যার সমাধানে জেলা প্রশাসন,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত
৪৩

মোঃ মামুন ভুঁইয়া,

অদ্য ০৮ জুলাই ২০২৬ (বুধবার) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে উপস্থিত থেকে কিশোরগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ, আবেদন, পরামর্শ ও সমস্যার কথা অত্যন্ত মনোযোগ, আন্তরিকতা ও সহমর্মিতার সঙ্গে শ্রবণ করেন।
এদিন মোট ১২ জন সেবাপ্রার্থী তাঁদের ব্যক্তিগত, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আবেদন ও সমস্যার কথা জেলা প্রশাসকের নিকট উপস্থাপন করেন। জেলা প্রশাসক প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন, যাতে সেবাপ্রার্থীরা হয়রানিমুক্ত ও সময়োপযোগী সেবা লাভ করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..