বিনোদন ডেস্ক :
২৭ মে প্রচারিত হয়েছিল জনপ্রিয় সিরিজ ‘ফ্রেন্ডস’-এর বিশেষ পর্ব ‘ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন’। এই পর্বের বিভিন্ন অংশে উপস্থিতি ছিল লেডি গাগা, গায়ক জাস্টিন বিবার ও ‘বিটিএস’-এর। যা বিশ্বের অন্যান্য দেশের দর্শকরা দেখতে পেলেও বাদ পড়েছিল চিন।
তিব্বতের দলাই লামার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন লেডি গাগা। সেই কারণে ২০১৬ সাল থেকে চিনে ঘুরতে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছেন এই মার্কিন পপ তারকা।
২০১৪ সাল থেকে কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে চিন। তার কারণ জাপানের টোকিয়োর ইয়াসুকুনি শ্রাইনে গিয়ে নিজের একটি ছবি তুলেছিলেন তিনি। ঠিক সেই জায়গায় জাপানের শহিদদের সম্মান জানানো হয়েছে বলে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বিটিএস-এর ক্ষেত্রেও একইরকম ঘটনা ঘটে। একটি ভিডিও কোরিয়ার সঙ্গে চিনের যুদ্ধের প্রসঙ্গ তুলেছিলেন বিটিএস-এর সদস্যরা। চিনের মতে, তাদের অপরাধ, সেই ভিডিও কত জন চিনা সৈনিক মারা গিয়েছিলেন, সে কথা উল্লেখ করেননি ব্যান্ডটির সদস্যরা।
Leave a Reply