শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন এই বলিউড নায়িকা!

স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন এই বলিউড নায়িকা!

 

বিনোদন ডেস্ক :
দীপশিখা নাগপাল

বলিউডে তাকে পারভিন ববির সঙ্গে তুলনা করা হয়। ছোট এবং বড় পর্দায় একসঙ্গে কাজ করে চলেছেন আজও। জনপ্রিয় এই অভিনেত্রীর আর্থিক অবস্থা যথেষ্ট স্বচ্ছল।

কিন্তু এই বলিউড অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের একটি ঘটনা সকলকে অবাক করে তুলেছিল। মাত্র ৫০০ রুপির জন্য তিনি স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন!

তিনি দীপশিখা নাগপাল। দীপশিখার জন্ম ১৯৬৮ সালে। তার বাবা ছিলেন পরিচালক এবং লেখক। মা ছিলেন অভিনেত্রী।
ফলে ছোট থেকেই তিনি অভিনয়ের সঙ্গে জুড়ে গিয়েছিলেন। কিন্তু প্রথমে দীপশিখার কোনও আগ্রহ ছিল না অভিনয়ে। বরং তার বোন অভিনেত্রী হতে চেয়েছিলেন।

কলেজে পড়ার সময় একটি ফ্যাশন শো-এর মাধ্যমেই মূলত তার বিনোদন জগতে পা পড়ে। তার কলেজের ওই ফ্যাশন শো-এর এক প্রতিযোগী চূড়ান্ত দিনে কলেজে এসে পৌঁছাননি।

ঘটনাচক্রে ওই দিন কলেজে দর্শকাসনে থাকা দীপশিখাকেই ফ্যাশন শো-এ অংশ নিতে হয়েছিল। কোনওরকম প্রস্তুতি ছাড়াই দীপশিখা সকলকে তাক লাগিয়ে দেন।

মূলত এর পর থেকেই মডেলিংয়ের ডাক পেতে শুরু করেন তিনি। কলেজে পড়ার সময় মডেলিং করে ভাল উপার্জন করতে শুরু করেন। ক্রমে গ্ল্যামার দুনিয়া ভাল লাগতে শুরু করে তারও।

১৯৯৪ সালে দেব আনন্দের পরিচালনায় ‘গ্যাংস্টার’-এ একটি ছোট চরিত্রে সুযোগ পান তিনি। ছবিটি এতটাই খারাপ ফল করেছিল যে দীপশিখা কারও নজরেই আসেননি।

তবে দর্শকদের নজরে না পড়লেও রূপের জন্য দীপশিখা অনেক পরিচালকের নজরে পড়তে শুরু করেছিলেন ইতিমধ্যেই।

পরের বছরই রাকেশ রোশন তাকে নিজের ছবিতে নিতে চান। শাহরুখ এবং সালমানের সঙ্গে তার কাজের সুযোগ করে দেন। কিন্তু সে ছবির স্ক্রিপ্ট পছন্দ হয়নি দীপশিখার। তাই রাকেশের প্রস্তাব ফিরিয়ে দেন।

জীবনে এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। কারণ ছবিটি ছিল ‘করন অর্জুন’। সালমানের বিপরীতে মমতা কুলকার্নির জায়গায় তাকে ভেবেছিলেন পরিচালক। ছবিটি ব্যাপক সাফল্য পায়।

১৯৯৭ সালে শাহরুখের ‘কয়লা’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এই সময়ই আবার টেলি ধারাবাহিক ‘শক্তিমান’-এ সুযোগ পেয়ে যান তিনি। ‘শক্তিমান’ এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে দীপশিখার প্রসঙ্গ এলে ‘শক্তিমান’-এর কথাই প্রথম সামনে আসে।

এভাবেই এগিয়ে যাচ্ছিলেন দীপশিখা। ছোট, বড় বহু ছবিতে কাজ করেছেন তিনি। ধারাবাহিকেও সমান জনপ্রিয়তা অর্জন করেছেন। তার কাজের রাস্তা কোনও দিনই খুব কঠিন ছিল না। কিন্তু ব্যক্তিগত জীবনে বহু ওঠাপড়া রয়েছে তার।

১৯৯৭ সালে জিৎ উপেন্দ্র নামে এক দক্ষিণী অভিনেতাকে বিয়ে করেন তিনি। তাদের দুই সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের ১০ বছর পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। দুই সন্তান দীপশিখার কাছেই থাকে। ২০১১ সালে তার জীবনে আরও একটি নতুন মোড় আসে।

ওই বছর অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও হাত দিয়েছিলেন তিনি। ‘ইয়ে দূরিয়া’ নামে একটি ছবি পরিচালনা করেন তিনি। এটুকু বললে অবশ্য ভুলই বলা হয়। কারণ, ছবিটির ডায়ালগ, স্ক্রিপ্ট, পরিচালনা, পোশাক নির্বাচন-সহ একাধিক বিভাগ একা হাতে সামলেছিলেন তিনি। আবার ওই ছবিতে অভিনয়ও করেছিলেন।

ওই ছবির নায়ক কেশব অরোরার সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন তিনি। দীপশিখার দুই সন্তানকে আপন করে নেন কেশব। কিন্তু ৪ বছরের মধ্যেই তাদের সম্পর্কে চিড় ধরে। একে অপরের ওপর বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে আলাদা থাকতে শুরু করেন।

দীপশিখার বাড়ি থেকে তার যাবতীয় জামাকাপড় আনতে গিয়েছিলেন কেশব। তার কাছে কোনও ব্যাগ ছিল না। তাই দীপশিখার কেনা বিছানার চাদরে সমস্ত কিছু প্যাকিং করেছিলেন।

এতেই রেগে যান দীপশিখা। পুলিশের কাছে ৫০০ রুপির চাদরের জন্য স্বামীর বিরুদ্ধে অভিযোগও করেন তিনি।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com