শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৩ মাস পর গ্রেফতার , কাশিপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

৩ মাস পর গ্রেফতার , কাশিপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকার রিকশাচালক আব্দুল কুদ্দুস ওরফে বুদ্দুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. শিমুল নাটোরের সিংড়া থানার মাঠগ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে। তিনি ফতুল্লা থানার কাশিপুর হোসনি নগরের বাবুল মিয়ার ভাড়াটিয়া ছিলেন।

বুধবার দুপুরে শিমুলকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন জানান, চলতি বছরের ২ জানুয়ারি শিমুল কাশিপুর হোসনি নগরের ইউসুফের রিকশার গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন। নিহত আব্দুল কুদ্দুস ওরফে বুদ্দু একই গ্যারেজের রিকশাচালক ছিলেন। ঘটনার দিন বিকেলে বুদ্দুর সঙ্গে শিমুলের কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে শিমুল তার হাতে থাকা হাতুড়ি দিয়ে বুদ্দুকে একাধিকবার আঘাত করে।

তিনি আরো জানান, বুদ্দুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরদিন সকালে সেখানেই বুদ্দু মারা যান। ঐ ঘটনায় নিহতের স্ত্রী মোহেলা খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন। শিমুল ঘটনার পর পরই আত্মগোপনে চলে যান। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে সাভার থেকে গ্রেফতার করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com