ঝিকরগাছা প্রতিনিধি :
ঝিকরগাছার বাঁকড়ায় পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে গতকাল ২০ পিচ ইয়াবা ও ১৩৫ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ । ১২ ই এপ্রিল (মঙ্গলবার) পৃথক ২টি অভিযানে তাদেরকে আটক করে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃতরা হলেন, ঝিকরগাছা থানার কাউরিয়া মুন্সিপাড়ার মৃত হাবিবুল্লাহর ছেলে মাসুদুর রহমান (৩৩) মাদারীপুর জেলার মাদারীপুর থানার আইজুল সরদারের ছেলে বাবু সরদার (১৯) জানতে চাইলে পুলিশ জানায়, মাদক বেচাকেনার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই আমির হোসাইন সঙ্গীয় ফোর্সসহ কাউরিয়া মুন্সিপাড়া গ্রামস্থ হাজির আলী টু বাঁকড়া রোড এলাকায় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাসুদকে আটক করে। অপরদিকে, বাঁকড়া বাজারস্থ জামেয়া আরাবিয়া আব্দুল্লাহ ইবনে মাস্উদ (রাঃ) কওমী মাদ্রাসার গেটের সামনে থেকে ১৩৫ গ্রাম গাঁজাসহ বাবুকে আটক করে পুলিশ। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply