1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

বরিশালে সিভিল সার্জনকে অপসারণের দাবিতে কক্ষে ‘তালা’

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত
১৫

বরিশাল জেলা প্রতিনিধি,

বরিশালে সিভিল সার্জনকে অপসারণের দাবিতে কক্ষে প্রতীকী তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ছবি- প্রতিনিধি
বরিশালের সিভিল সার্জন ডা. এস এম মনিরুজ্জামান শাহিনকে নিয়োগের প্রতিবাদ ও অপসারণের দাবিতে তার কক্ষের দরজায় প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দিয়েছেন একদল শিক্ষার্থী।

রোববার (২৬ জুলাই) দুপুরে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, নানা অভিযোগে বিতর্কিত ও শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ তারা কোনোভাবেই মেনে নেবেন না।

পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে জানতে পারেন, ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের যোগদানের শেষ দিন হলেও তিনি কার্যালয়ে যোগ দেননি। এ সময় শিক্ষার্থীরা তার জন্য নির্ধারিত কক্ষের দরজায় প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, ‘যার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিতর্কমুক্ত ও সৎ কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে নিয়োগের দাবি জানাই।’

বিএম কলেজের শিক্ষার্থী লাবণ্য আক্তার বলেন, ‘বরিশালের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে। বিতর্কিত কর্মকর্তাকে অপসারণ করে জনস্বার্থে নতুন সিভিল সার্জন নিয়োগ দিতে হবে। আমাদের এই আন্দোলন জনস্বার্থেই।’

 

শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট আমলে তিনি শিক্ষার্থীদের ওপর জুলুম করেছেন। এমন জুলুমবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে আমরা বরিশারের মাটিতে দেখতে চাই না।’

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা দ্রুত ডা. এস এম মনিরুজ্জামান শাহিনকে অপসারণ করে যোগ্য ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে বরিশালের সিভিল সার্জন হিসেবে নিয়োগের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..