শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মশালা

টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মশালা

খুলনা প্রতিনিধি:

সম্প্রতি খুলনায় ‘সাস্টেইনেবল ফাইন্যান্স ফর সাস্টেইনেবিলিটি: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচির যৌথ আয়োজন করেছিল জিআইজেড-এর ইম্প্রুভড কোঅর্ডিনেশন অব ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স (আইসিআইসিএফ) প্রকল্প ও বাংলাদেশ ব্যাংক।

খুলনায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকসমূহ ও বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের ৩০ জন কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ যাতে বিভিন্ন আন্তর্জাতিক ও আভ্যন্তরীন উৎস হতে জলবায়ু তহবিল সংগ্রহ করতে পারে সেই লক্ষ্যে আইসিআইসিএফ প্রকল্পটি বাংলাদেশ সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে দেশের ব্যাংকিং খাতে সাসটেইনেবল ফাইন্যান্স পলিসি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টকে সহায়তা করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
এই উদ্যোগের অংশ হিসেবে বিভাগীয় পর্যায়ের ব্যাংকারদের এবিষয়ক সক্ষমতা বাড়াতে এই কর্মশালার আয়োজন করা হয়।

জিআইজেড’র প্রিন্সিপাল অ্যাডভাইজার ড. ফেরদৌস আরা হোসেন তার স্বাগত বক্তব্যে দেশের টেকসই উন্নয়ন উদ্যোগগুলোর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন লাভের জন্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সক্ষমতা বৃদ্ধির গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেন।
টেকসই অর্থায়ন, পুনঃঅর্থায়ন স্কিম, মনিটরিং ও রিপোর্টিং পদ্ধতি সম্পর্কিত বিষয়ের ওপর সেশন পরিচালনা করেন সাস্টেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক খন্দকার মোর্শেদ মিল্লাত ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবীব।

প্রশিক্ষণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক জনাব এস এম হাসান রেজা অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন। তিনি তার সমাপনী বক্তব্যে স্থানীয় পর্যায়ের ব্যাংক কর্মকর্তাদের গ্রিন ব্যাংকিং এবং সাসটেইনেবল ফাইন্যান্সিং বিষয়ক সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

ব্যাংকারদের প্রশিক্ষণের পাশাপাশি খুলনার স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য একই বিষয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বক্তারা বিনিয়োগকারীদের জন্য পরিবেশ-বান্ধব বিনিয়োগের সুফল এবং এধরণের বিনিয়োগ উৎসাহিত করতে প্রচলিত বিভিন্ন পুনঃঅর্থয়ান সুবিধার উপর আলোকপাত করেন। এরপর অনুষ্ঠানের অংশগ্রহণকারীরা স্থানীয় প্রেক্ষাপটে টেকসই বিনিয়োগের চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com