শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপির আগাছাদের নিয়ে চটেছেন গয়েশ্বর

বিএনপির আগাছাদের নিয়ে চটেছেন গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি

দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি আদায় ও পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার বাসনায় সংসদ নির্বাচনের আগে ড. কামালের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টে যোগদান করেছিল বিএনপি।
ঐক্যফ্রন্টে বিএনপির যোগদান নিয়ে তৎকালীন সময়ে বিভিন্ন গুঞ্জন রাজনীতিতে বেশ চাউর হয়েছিল। তবে ঐক্যফ্রন্টে যোগদান করা নিয়ে বিভক্তি স্পষ্ট হয়েছিল দলে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও গয়েশ্বর চন্দ্র রায় বারবার ঐক্যফ্রন্টে যোগদান ও ব্যর্থতার জন্য সমালোচনা করলেও কানে তোলেননি মির্জা ফখরুলের মতো সিনিয়র নেতারা।

ড. কামালের নেতৃত্বে পরিচালিত ঐক্যফ্রন্টের স্তুতি গাইলেও সেই মির্জা ফখরুলের কণ্ঠেই এবার ঐক্যফ্রন্ট গঠন ও এর কার্যক্রম নিয়ে হতাশার সুর শোনা গেছে।

গত বৃহস্পতিবার রাজধানীর একটি অনুষ্ঠানে ঐক্যফ্রন্ট নিয়ে হতাশার কথা ব্যক্ত করে বিএনপির রাজনীতিতে নতুন অস্বস্তি ছড়িয়েছেন খোদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা অনেক আশা নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছিলাম। অনেক কিছু করতে চেয়েছিলাম। কিন্তু আমরা কিছুই পারিনি।

এদিকে ঐক্যফ্রন্ট নিয়ে মির্জা ফখরুলের হতাশায় হালে পানি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, শুরু থেকেই ঐক্যফ্রন্টের উপর অতিরিক্ত আস্থা না রাখার জন্য আমরা কিন্তু মির্জা ফখরুল সাহেবকে অনুরোধ করেছিলাম। ঐক্যফ্রন্টের কারণে বিএনপি রাজনীতিতে কিছুটা হলেও হোঁচট খেয়েছে। যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে জোটটি গঠন করা হয়েছিল, সেগুলো কিন্তু এখনো অধরাই রয়ে গেছে।

তিনি আরো বলেন, বিএনপির রাজনৈতিক কৌশল ও পরিকল্পনার সঙ্গে ঐক্যফ্রন্টের অনেক কিছুরই মিল নেই। সুতরাং ঐক্যফ্রন্ট নিয়ে বর্তমানে মির্জা ফখরুলের হতাশা পুরো বিএনপির হতাশারই প্রতিফলন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com