মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গোপন নেহালপুর কালিবাড়ী বাজারের মোঃ রেজাউল করিম এর চায়ের দোকানে কতিপয় ব্যক্তিরা অনলাইন জুয়া/বেটিং পরিচালনা করছে। জুয়া ব্যাবসায়ীদের গোয়েন্দা ডিবির উপস্থিতি টের পেয়ে সংকেত দেয়। সংকেত পেয়ে ৬/৭ জন ব্যাবসায়ী পালানোর চেষ্টা করে। পুলিশ অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ শরিফুল ইসলাম (৪০), মোঃ বাহারুল ইসলাম (২৬), মোঃ ইসমাইল হোসেন রাজু (৩৫) এবং মোঃ ইমরান হোসেন (২৩) কে আটক করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে তারা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অনলাইন বেটিং বা জুয়া খেলা পরিচালনা করছিল। তাদের নিকট থেকে একটি Zenx 2, একটি Vivo V30 Lite এবং একটি TECNO SPARK 40C মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের ভাষায় সরকারের অবৈধ ঘোষিত বিভিন্ন বেটিং এজেন্ট ও জুয়ার সাইট/অ্যাপ (যেমন: 1xbet, 35BDbet, 2777bet ইত্যাদি) ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে দীর্ঘ দিন ধরে অবৈধ অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনা ও ই-ট্রানজেকশন করে। আটক আসামিরা উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়নের বাসিন্দা।