শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফারদিনের মৃত্যু: বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ডে

ফারদিনের মৃত্যু: বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

রামপুরা থানার পরিদর্শক (নিরস্ত্র) ও মামলার তদন্ত কর্মকর্তা গোলাম মউলা ৮টি কারণ উল্লেখ করে বুশরার ৭দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এরপর আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কারণগুলো হলো—ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন; কী কারণে নিহতকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ; অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্ত; কোথায়, কীভাবে, কী ধরনের অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে; কয়জন অংশগ্রহণ করেছে, মুলহোতা কে; মৃতদেহ কোন স্থান থেকে নদীতে ফেলা হয়েছে; আসামিকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা এবং চাহিদা অনুযায়ী সব তথ্য সংগ্রহ।

আদালতে শুনানিকালে বুশরার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

বৃহস্পতিবার সকালে বুশরাকে তার রামপুরার বাসা থেকে গ্রেপ্তার করে রামপুরা থানা পুলিশ। এর আগে বুধবার দিনগত রাত সাড়ে ৩টায় ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বান্ধবী বুশরাসহ আরও কয়েকজন অজ্ঞাতকে আসামি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com