শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় বন্ধুকে হত্যার ১৬ বছর পর মৃত্যুদণ্ডের রায়

কুমিল্লায় বন্ধুকে হত্যার ১৬ বছর পর মৃত্যুদণ্ডের রায়

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় টাকার জন্য বন্ধুকে হত্যার দায়ে মো. ইসমাইল নামে একজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। |
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক বেগম সেলিনা আক্তার এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। মৃত্যুদণ্ডের সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রেবেকা সুলতানা জানান, ২০০৬ সালে দেবিদ্বার উপজেলার সানানগর ফকির বাড়ির শাহজাহান রিকশা কেনার জন্য চার হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। সেই সময় তার বন্ধু মো. কবির ও মো. ইসমাইলকে সঙ্গে নিয়ে যান।

সেদিন বের হওয়ার পর শাহজাহান আর বাড়ি ফেরেনি। পরে বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। ঘটনার পর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন শাহজাহানের স্ত্রী আমেনা বেগম। কিছুদিন পর মামলায় ইসমাইল ও কবিরকে আসামি করে আদালতে চার্জশিট দেয় দেবিদ্বার থানা পুলিশ।

ইসমাইল ঘটনার সত্যতা স্বীকার করেছিল। সে শাহজাহানকে মাথায় ইট দিয়ে আঘাত করে তার চার হাজার টাকা লুট করে বলে জানান তিনি। ঘটনার ১৬ বছর পর আজ ইসমাইলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় ইসমাইল উপস্থিত ছিল না। মামলার অপর আসামি কবিরকে খালাস দিয়েছেন আদালত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com