বাউফল প্রতিনিধি
বাউফলের নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক আলামিনের বিরুদ্ধে একইসাথে দুই চাকরি ও বিকাশ ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে।
মসজিদ কমিটি ৪ জানুয়ারি ২০২৬ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং ২০ এপ্রিল ২০২৬ পটুয়াখালী জেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেয়। অভিযোগে বলা হয়, তিনি স্কুলে শিক্ষকতা, মসজিদে ইমামতি ও বিকাশ এজেন্ট ব্যবসা করছেন, যা এমপিও নীতিমালা ২০২১ এর ১.১৭(ক) ও ১.১৭(খ) অনুযায়ী নিষিদ্ধ।
কিন্তু এখনো কোনো তদন্ত বা ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। দ্রুত ব্যবস্থার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।