শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক:

ঋণের নামে বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) থেকে ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব:) এমএ মান্নানসহ ১২ জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শিল্পপতি মান্নান বিআইএফসির সাবেক চেয়ারম্যান। মামলার অন্য আসামিরা ঋণ গ্রহীতা আমিনুর রহমান এবং বিআইএফসির ১০ কর্মকর্তা।

রোববার দুদকের মানিলন্ডারিং শাখার উপপরিচালক আবদুল মাজেদ বাদি হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা, ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ।

এজাহারে বলা হয়, মান্নান ও তার প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তারা পরস্পর যোগসাজসে প্রতারণামূলকভাবে মেসার্স টেলিকম সার্ভিসেস লিমিটেডের মালিক আমিনুর রহমানের নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ঋণ দিয়ে ওই অর্থ আত্মসাৎ করেন। আমিনুরের নামে ৮ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়েছিল। সুদ-আসলসহ বর্তমানে তার কাছে পাওনা দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি ৩৯ লাখ টাকা।

আমিনুর ২০১১ সালের ডিসেম্বরে ৫ বছরের জন্য ওই টাকা চেয়ে আবেদন করেছিলেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ১৫ শতাংশ সুদে প্রস্তাবটি অনুমোদন করে। তখন জামানত হিসেবে আগের তারিখে ৬০টি এবং তারিখবিহীন একটি চেক জমা রাখার কথা বলা হলেও তা করা হয়নি। এমনকি আবেদনকারীর সিআইবি রিপোর্টও বাংলাদেশ ব্যাংক থেকে সংগ্রহ করা হয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com