শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুরের কাশিমপুর কারাগারে এক আসামির ফাঁসি কার্যকর

গাজীপুরের কাশিমপুর কারাগারে এক আসামির ফাঁসি কার্যকর

গাজীপুরপ্রতিনিধি :
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। রবিবার রাত ১০টা ১ মিনিটে তাকে ফাঁসি দেওয়া হয়।

এই ফাঁসি কার্যকর করেন জল্লাদ শাহজাহান ভুঁইয়া।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির নাম সাইদুল ইসলাম ওরফে রফিক (৫০)। তিনি বগুড়া সদরের মালতিনগর এলাকার মোজাম ফকিরের ছেলে। তার কয়েদি নম্বর ছিল ৪১৭।
পরে নিহতের ভাই মো. রোকন ও মেহেদী হাসানসহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে কর্তৃপক্ষ।

কারাগার সূত্রে জানা গেছে, ২০০৪ সালে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে সকল আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাত ১০টার দিকে রফিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গাজীপুরের সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামান তার ফাঁসির খবরটি নিশ্চিত করেছেন।

এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. হুমায়ুন কবির, নির্বাহী ম্যাজিট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, জেল সুপার সুব্রত কুমার বালা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রেজওয়ান আহমেদসহ কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের আদেশে সাইফুল ইসলাম রফিক ওরফে সাইদুল ইসলাম রফিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com