খুলনা প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা, ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলা বিএনপির ৪৭ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলমের আদালত এ আদেশ দেন।
নেতাকর্মীদের মধ্যে রয়েছেন পাইকগাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, বটিয়াঘাটা থানা বিএনপির সভাপতি খায়রুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক খন্দকার ফারুক, জলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামানসহ ৪৭ জন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমরেজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খুলনার তিন থানায় দায়ের করা মামলায় ৬১ নেতাকর্মী হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। গত ২২ জানুয়ারি তারা খুলনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। আদালত নথি তলব করে রোববার শুনানির দিন ধার্য করেছিলেন। ৬১ জনের মধ্যে একজন অসুস্থ থাকায় ৬০ জন আদালতে হাজির হন। তাদের মধ্যে ১৩ জনের জামিন মঞ্জুর করা হয়। আর বাকি ৪৭ জনের জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠিয়েছেন।
Leave a Reply