শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার

মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার

 

মৌলভীবাজার প্রতিনিধি

গ্রেফতার যুবক জাকির হোসেন।

পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে জাকির হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা। গ্রেফতার জাকির ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চড়গড়া লোহামোড়া গ্রামের কালা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস আভিযানিক দল বিজয়নগর উপজেলা থেকে প্রতারক জাকির হোসেনকে গ্রেফতার করে।

জানা যায়, গত কয়েকদিন যাবৎ মৌলভীবাজার জেলার সদর মডেল থানা, শ্রীমঙ্গল থানা ও জেলা ডিবির ডিউটি অফিসারসহ কয়েকজন অফিসারের মোবাইলে ডিবি পুলিশ, পিবিআই ও দুদক পরিচয়ে বেশ কয়েকটি ফোন আসে এবং চাঁদা দাবি করা হয়। এরপর থেকে প্রতারকের গতিবিধি লক্ষ করে জেলা পুলিশ।
একপর্যায়ে বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস আভিযানিক দল ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে জাকির হোসেনকে গ্রেফতার করে। একই সাথে উদ্ধার করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত ১৭টি সিম ও ৭টি মোবাইল ফোন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি প্রতারণার মূলহোতা বলে স্বীকার করেছে। ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা ও গাইবান্ধা জেলায় তার বিরুদ্ধে মাদক ও প্রতারণার মোট ৯টি মামলা তদন্তাধীন রয়েছে।

জেলা ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মহ বদিউজ্জামান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়াও এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com