শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, ফল শুক্রবার

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, ফল শুক্রবার

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন-

ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার বাদ জুমা ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টায় পর্যন্ত একঘণ্টা বিরতি দিয়ে দ্বিতীয়দিনের ভোটগ্রহণ শেষ হয়। এর আগে বুধবার একইভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুইদিনে মোট ১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে নয় হাজার ২৪৩ জন আইনজীবী ভোট দেন।

প্রথমদিনে পাঁচ হাজার ২৮ জন ভোটার দিয়েছেন বলে ঘোষণা করে নির্বাচন কমিশনার। তবে ১৪টি কাউন্টারে চার হাজার ২৩ জন ভোটার ভোট দিয়েছেন বলে দাবি করেন বিএনপি ও জামায়াত সমর্থিত নীল দল। নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেয় দলটি। দলটি ভোট বর্জনের পর দ্বিতীয়দিনে চার হাজার ২১৫ জন আইনজীবী তাদের ভোট দিয়েছেন।

এ নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬ জন। বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৩ জন ও আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৩ জন।

এবার নির্বাচনে আওয়ামীপন্থি সাদা প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক পদে খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, সিনিয়র সহ-সভাপতি পদে রুমানা জামান রীতু, সহ- সভাপতি পদে প্রাণ নাথ, ট্রেজারার পদে বিবি ফাতেমা মুন্নী, ফাহিম শরীফ সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাহবুব হোসেন জয়, সহ-সাধারণ সম্পাদক পদে মো. রেজাউল হক রিপন, লাইব্রেরি সম্পাদক পদে শিখা ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. গোলাম কিবরিয়া সুমন, দফতর সম্পাদক পদে এস এম মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে মো. আবুল হাসনাত জিহাদ, সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

এছাড়া সদস্য পদে মো. কামাল হোসেন, গাজী ইমরুল, আসলাম হোসেন, ইয়াসিন জাহান ভূঁইয়া (নিশান), মো. তানজির হোসেন রবিন, অ্যাডভোকেট শারমিন সুলতানা টুম্পা, ইসমত আরা শারমিন (রীমু), মো. আশিকুল ইসলাম মুরাদ, সঞ্জয় কুমার কর্মকার, জহির উদ্দিন জহির ও নাছির উদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপিপন্থী নীল প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি পদে মো. সহিদুজ্জামান, ট্রেজারার পদে আব্দুর রশীদ মোল্লা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে জহিরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. মইনুল হোসেন, লাইব্রেরি সম্পাদক পদে নার্গিস পারভীন মুক্তি, সাংস্কৃতিক সম্পাদক পদে নূরজাহান বেগম, দফতর সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোবারক হোসেন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানা নির্বাচনে প্রার্থী হয়েছেন।

এছাড়া সদস্য পদে আলী মর্তুজা, আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান ইলিয়াছ, সোহেল উদ্দিন রানা, ইয়াকুব আলী, মোহাম্মদ আরিফ, আলী বাবু, মুক্তা বেগম, মোজ্জাম্মেল হক, রেজাউল হক রিয়াজ ও রুবিনা আক্তার রুবা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, ২০২২-২০২৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদ এবং বিএনপি সমর্থিত নীল প্যানেল লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদকসহ ৬টি পদে নির্বাচিত হয়েছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com