শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সব পদে আ.লীগ প্রার্থীদের বিজয়

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সব পদে আ.লীগ প্রার্থীদের বিজয়

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সবকটি পদে আওয়ামী লীগ পন্থি সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১২টার পর ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু।

তিনি বলেন, ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সাদা প্যানেলের সব প্রার্থীরা জয়ী হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক পদে খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, সিনিয়র সহ-সভাপতি পদে রুমানা জামান রীতু, সহ-সভাপতি পদে প্রাণ নাথ ও ট্রেজারার পদে বিবি ফাতেমা মুন্নী।

সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে ফাহিম শরীফ, সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন জয়, মো. রেজাউল হক রিপন লাইব্রেরি সম্পাদক, শিখা ইসলাম সাংস্কৃতিক সম্পাদক, মো. গোলাম কিবরিয়া সুমন দপ্তর সম্পাদক, এস এম মিজানুর রহমান ক্রীড়া সম্পাদক ও মো. আবুল হাসনাত জিহাদ সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. কামাল হোসেন, গাজী ইমরুল, আসলাম হোসেন, ইয়াসিন জাহান ভূঁইয়া (নিশান), মো. তানজির হোসেন রবিন, অ্যাডভোকেট শারমিন সুলতানা টুম্পা, ইসমত আরা শারমিন (রীমু), মো. আশিকুল ইসলাম মুরাদ, সঞ্জয় কুমার কর্মকার, জহির উদ্দিন জহির এবং নাছির উদ্দীন।

এর আগে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষ হয়। ভোট গণনা শুরু হয় শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে আইনজীবী সমিতির কার্যালয়ে।১৯ হাজার ৬১৮ জন ভোটারের মধ্যে ২ দিনে ভোট দিয়েছেন নয় হাজার ২৪৩ জন আইনজীবী।

এদিকে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে সরে দাঁড়ায় বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থক জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা।

বিএনপির কেন্দ্রীয় নেতা এবং খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বলেন, ভোটের মুড়ি বই, ব্যালট পেপার, স্লিপ নিয়ে তারা সঙ্কট তৈরি করেছে। সে কারণে আমরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছি। আমাদের কেউ এখন ভোটের মাঠে নেই।

এর আগে, বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রথম দিনের ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভোট বর্জনের ঘোষণা দেন নীল প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।

এ সময় তারা নির্বাচনে কারচুপির অভিযোগ এবং নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানান। ভোট বর্জনের পাশাপাশি তারা ভোটারদের ভোটদান থেকে বিরত থাকার অনুরোধ জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com