শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ও তার ভাইয়ের বাড়ি-ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ও তার ভাইয়ের বাড়ি-ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

অর্থপাচার মামলায় সাজাপ্রাপ্ত যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার বাড়ি ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান গত ২০ ফেব্রুয়ারি এ আদেশ দেন।

আজ মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি সমকালকে নিশ্চিত করেন।

আমিনুল ইসলাম বলেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুক্তরাষ্ট্রের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ও সেখানকার বাড়ি জব্দের আবেদন করা হয়েছিল। এরপর আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে তাদের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দের করার আদেশ দিয়েছেন।

পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে দুদকের বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজল বলেন, জব্দের আদেশটি কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আদেশটি স্বাক্ষরের পর সেটা ইংরেজিতে লিখে বিদেশে পাঠানো হবে। সেখানে ইন্টারপোল, এফবিআই বা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বিচারপতি এসকে সিনহার তিনতলা বাড়ির সন্ধান পাওয়ায় গত বছরের ৩১ মার্চ তার বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। মামলায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ জুন যুক্তরাষ্ট্রে এসকে সিনহার জন্য তিনতলা একটি বাড়ি কেনেন তার ভাই অনন্ত কুমার সিনহা, যার দাম দুই লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় (১ ডলার = ৮৬ টাকা ধরলে) এর পরিমাণ দুই কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com