1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

চাটখিলে মাদক কারবারিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৫৪ বার পঠিত
১৮২

আরমান হোসেন, চাটখিল (নোয়াখালী)
নোয়াখালীর চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামের আব্দুল হাশেম বেপারী বাড়ির মাদক কারবারি জসীম উদ্দীন (৫৫) কে গণধোলাই দিয়ে তার সহযোগী স্ত্রী শাহিন আক্তার সুরমা কে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় তাদের কাছে ১২ পিস ইয়াবা ও ০৪ পুরিয়া গাঁজা পাওয়া যায়। পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে গেলেও পরে মাদক কারবারের সহযোগী জসিমের স্ত্রী শাহীন আক্তার সুরমা কে ছেড়ে দেয়। এতে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জসীম ও তার স্ত্রী সুরমা দীর্ঘদিন থেকে এলাকায় মাদক ব্যবসা,বিভিন্ন সন্ত্রাসী ও অনৈতিক কর্মকান্ড করে আসছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গতকাল রোববার রাত ১১ টার দিকে জসিমকে গণধোলাই ও তার স্ত্রীর সুরমা কে মাদকসহ পুলিশে সোপর্দ করে।

এই বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফের সাথে কথা বললে তিনি জানান, গনপিটুনিতে গুরুতর আহত জসিমকে পুলিশ পাহারায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং এই ব্যাপারে থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..