1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

রংপুরে গ্রেফতার ৪ খুন দুই যুবকের ডোপ টেস্ট হবে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত
১৭

রংপুর জেলা প্রতিনিধি:

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেফতার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডোপ টেস্ট করা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ডোপ টেস্টের জন্য সোমবার সকালে ডকেট পেয়েছি। ইতোমধ্যে ডোপ টেস্টের জন্য আবেদন করেছি। বুধবার তা চলে যাবে।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় সাক্ষী হিসেবে সীমান্ত চন্দ্র দাস নামে এক যুবক মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সীমান্ত এ মামলায় গ্রেফতার দুই আসামির বন্ধু। ঘটনার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ তার বাড়িতে ইয়াবা সেবন করেছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন তিনি।

তদন্ত কর্মকর্তা জানান, গ্রেফতার দুই আসামির দেওয়া জবানবন্দির সঙ্গে সীমান্তের দেওয়া জবানবন্দির ইয়াবা সেবনের বিষয়ে মিল পাওয়া গেছে। হত্যাকাণ্ডের রাতে আসামিরা সীমান্তের বাড়িতে ইয়াবা সেবন করেছিলেন—আদালতে দেওয়া জবানবন্দিতেও বিষয়টি উঠে এসেছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় তালাবদ্ধ একটি বাসা থেকে গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) ও ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের সবাইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় পরদিন রোববার (২৩ আগস্ট) ভোরে একই এলাকা থেকে কানু দাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয় চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাসকে (১৯) আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..