1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

জামালগঞ্জে হাওড় এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

তাহের আহমেদ, জামালগঞ্জ (সুনামগঞ্জ):

হাওড় অঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জে হাওড় এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প (HAERPIIP)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) জামালগঞ্জের সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল।

হাওড় অঞ্চলে দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকায় ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সঙ্গে জামালগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বর্ষা মৌসুমে এসব সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। এ অবস্থায় হাওড়বাসীর দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে উড়াল সড়কসহ প্রয়োজনীয় ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন HAERPIIP-এর প্রকল্প পরিচালক জনাব ফেরদৌস আহমেদ, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জনাব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আনিসুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব শিল্পী রাণী মোদক।

এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে হাওড়াঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজতর হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আয়োজনে: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সুনামগঞ্জ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..