1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর পুশইন চেষ্টা ব্যর্থ, সর্তক অবস্থানে বিজিবি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২২৯ বার পঠিত
২৬২

আ: মান্নান : পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ১০ জন ভারতীয় নাগরিককে পুশইন করার চেষ্টা করে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবির বাঁধায় পিছু হটে বিএসএফ। পুশইনের শিকার ব্যক্তিরা বর্তমানে জিরোলাইন থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে জানা যায়।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে শ্রীরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাবুল কামাত পানিসালা সীমান্তে এ ধরনের ঘটনা ঘটে।

বিজিবি ও স্হানীয় সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ৬১- বিজিবির অধীনে সীমান্ত পিলার ৮৪৬ এর ১/২ এস মাঝামাঝি অবস্থানে
ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা ভারতীয় ১০ জন নাগরিককে ভোররাতে পুশইনের চেষ্টা করলে বিজিবির টহল দলের সদস্য ও স্হানীয় জনগণ বাঁধা প্রদান করলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী পিছু হটে ঐ নাগরিকদের নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়।

পুশইনকৃতরা হলেন- মোস্তফা বিশ্বাস (২৬),আজগার আলী (৫৪), মোর্শেদ (২০), রেহানা বিশ্বাস (২২), ফাতেমা বিবি (৩০), জাহেদা বেগম (৪০), অনুপা (২০), লিসা খাতুন (২৫), তাসলিমা (২৬) শিশু সহ তারা সকলেই একই পরিবারের লোকজন বলে জানা গেছে ।

এ বিষয়ে পয়ষট্টিবাড়ী বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান বলেন, পুশইন রাত ৪ টা ২০ মিনিটে হয়েছে। সীমান্তে আমাদের টহল উপস্থিত ছিলো, এটাকে প্রতিহত করে ইন্টারভিউতে রাখছে, তারা এখন ভারতের ভিতরে আছে, জিরোলাইন থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে আছে। সীমান্ত পিলার ৮৪৬ ১/২ এস মাঝামাঝি অবস্থানে। বিষয়টি নিয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..