1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

ফেনী ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য জবরদস্তি করবেন না: সাবেক ধর্ম উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

ফেনী জেলা প্রতিনিধি

ফেনীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন/

 

 

আলেমদের উদ্দেশে অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য জবরদস্তি করবেন না। টাকা বড় নয়, সম্মান ও ইজ্জতের দিকে খেয়াল রাখতে হবে। কে টাকা বেশি দিল, কে টাকা কম দিল, তার দিকে কখনো নজর দেওয়া যাবে না। কারণ আমরা দাই ইলাল্লাহ। এটা সর্বাবস্থায় মনে রাখতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ফেনীতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে ‘আকাবিরের চিন্তা, দাওয়াতের মানহাজ ও তারুণ্যের প্রস্তুতি’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

ড. খালিদ হোসাইন বলেন, ‘আমরা যারা দ্বীনের দাই (প্রচারক), জেলে যেতে হলে যাবো, তারপরও কোনো দাইকে দাওয়াত থেকে বিরত রাখা যাবে না। দাওয়াতের পথ থেকে ফেরার আমাদের কোনো সুযোগ নেই।’

সাবেক ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘ওয়াজের মাঠে কেরামতির বিষয়ে আলোচনা কমিয়ে, আজগুবি বিষয় না বলে মানুষকে বাস্তবতার বিষয়গুলো বেশি করে শোনান৷ কথা বলার সময় কামেলে আমল সম্পর্কে বলবেন, যা সাধারণ মানুষ চেষ্টা করলে পারবে। কোরআন হাদিসের রেফারেন্সগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। ওয়াজের মঞ্চে হাসি-গল্প না করে মানুষকে আমলের বিষয়ে সচেতন করতে হবে। মঞ্চে কারও সমালোচনা করা যাবে না।’

 

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা ইউসুফ কাসেমীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, বাংলাদেশ ইসলামি দাওয়াহ সেন্টারের পরিচালক মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি ওমর ফারুক ইব্রাহিমী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..