1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে বেশি দামে এলপিজি বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৬১ বার পঠিত
৭৪

হবিগঞ্জ প্রতিনিধি,

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি করায় মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্সকে জরিমানা।
হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় চুনারুঘাট বাজারে অভিযান চালিয়ে মেসার্স আবদুল্লাহ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশের একটি দল সহায়তা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জুলাই মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বেসরকারি পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে। তবে আবদুল্লাহ ট্রেডার্স এই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ওই প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..