1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

আসছে প্রতিনিধি দল, ব্রাজিল খেলবে বাংলাদেশে?

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত
১৩

ক্রীড়া ডেস্ক :

ফুটবলপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে ব্রাজিল কি শুধু ভারতেই খেলবে, নাকি বাংলাদেশের মাঠেও নামবে? অক্টোবরের শুরুতে কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে সেলেসাওদের। মাঠ পরিদর্শনও শেষ করে ফেলেছে তারা। ঠিক এই সময়েই আজ ঢাকায় আসছে ব্রাজিলের একটি প্রতিনিধি দল। পল্টনের জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখবেন তারা। এতে সমর্থকদের মধ্যে জল্পনা আরও বেড়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন,‘ব্রাজিলের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে এটা সত্য। তারা মূলত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে মতবিনিময় করতে আসছে। সেই সঙ্গে স্টেডিয়ামটাও পরিদর্শন করবে। তারা প্রথমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসবে, আমাদের সঙ্গে কথা বলবে। এরপর জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখবে। বাংলাদেশের সঙ্গে কোনো খেলাধুলার বিষয়ে আপাতত আলোচনা হয়নি।’

বাবু স্পষ্ট করে বলেছেন, ‘আমরা কয়েকজন ব্রাজিলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবো। সব বিষয়ে আলোচনা করব, এরপর কী সিদ্ধান্ত হয় তা জানাতে পারব। আজ দুপুরে তারা বাফুফে ভবনে আসবেন, এরপর স্টেডিয়াম পরিদর্শনে যাবেন।’

এর আগে ২০১১ সালে ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা দল ঢাকায় এসেছিল। লিওনেল মেসিসহ তারকা খেলোয়াড়রা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে ৩-১ গোলে জিতেছিলেন। সেই স্মৃতি এখন আবার জাগিয়ে তুলেছে ব্রাজিলের এই সফর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..