উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। হত্যা, খুন ও অপহরণের মতো গুরুতর অপরাধের ঘটনায় ক্যাম্পের সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ডের প্রভাব ক্যাম্পের আশপাশের স্থানীয় জনপদেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা উদ্বেগ রয়েছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ও সংঘাতের ঘটনা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে। বিশেষ করে অপহরণ, হত্যাকাণ্ড ও সশস্ত্র অপরাধের মতো ঘটনা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয়দের আশঙ্কা, ক্যাম্পের ভেতরে অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা না গেলে এর নেতিবাচক প্রভাব আশপাশের এলাকাতেও পড়তে পারে। এতে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় ক্যাম্পের সার্বিক নিরাপত্তা জোরদার, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা, অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত এবং নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।
স্থানীয়দের মতে, রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট প্রশাসন এবং ক্যাম্প ব্যবস্থাপনায় নিয়োজিত কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নিরপরাধ রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করাও জরুরি।
মধুরছড়া ১৪ এপিবিএন পুলিশের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল, বিপিএম বলেন, ক্যাম্পের ভিতরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ অভিযান জোরদার করেছে বলে দাবি করেন।