কানাইঘাট প্রতিনিধি
গত কিছু যাবত লক্ষ করা যাচ্ছে যে, একটি ফেসবুক আইডি থেকে অফিসার ইনচার্জ, কানাইঘাট থানার নামে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। প্রকৃত সত্যটা আপনাদের জানা দরকার। কানাইঘাট থানা পুলিশ এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালানের বিরুদ্ধে অতীতের যে কোন সময়ের চেয়ে সফল অভিযান পরিচালনা করা হচ্ছে। থানায় আগত সেবা প্রত্যাশিগন যাতে সহজেই পুলিশি সেবা পায় সে লক্ষে কাজ করছে।
গত ২০/০৭/২০২৬ খ্রি তারিখ চোরাচালান বিরোধী অভিযানে ০৩নং দিঘীরপাড় ইউনিয়নের দর্পনগর পূর্ব গ্রামের সেবুল আহমদ @ আব্দুল্লাহ(৩৫), পিতা-আব্দুস সোবহান, সাং-দর্পনগর পূর্ব, ০৩নং দিঘীরপাড়, থানা-কানাইঘাট, জেলা-সিলেট এর বসত বাড়ি হতে অবৈধভাবে ভারত হতে আনয়ন করে মজুতকৃত ৯৯ (নিরানব্বই) বোতল ভারতীয় মবিল, মূল্য আনুমানিক-৫৯,৪০০/- (উনষাট হাজার চারশত) টাকা। ০৫ টি MRF টায়ার, মূল্য আনুমানিক-১৫,০০০/- (পনের হাজার) টাকা উদ্ধার পূর্বক ঘটনায় পলাতক আসামী সেবুল আহমদ @ আব্দুল্লাহ(৩৫) এর বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা রুজু করা হয়। পরবর্তীতে মামলার পলাতক আসামী সেবুল আহমদ @ আব্দুল্লাহ(৩৫)-কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে চোরাচালানের বিষয়ে স্বীকার করেন। আসামী থানা হাজতে থাকাবস্থায় ০৩ নং দিঘীরপাড় ইউনিয়নের দর্পননগরের সাজু চৌধুরী, পিতা-মৃত আনোয়ার বক্স চৌধুরী, সাং-দর্পননগর, থানা-কানাইঘাট, জেলা-সিলেট কয়েকজন লোকসহ রাত আনুমানিক ২২:৩০ ঘটিকার সময় থানায় এসে চোরাচালান মামলায় গ্রেফতারকৃত আসামীকে ছাড়িয়ে নিতে অন্যায় তদবির শুরু করেন। তিনি আসামীর পক্ষে সাফাই গেয়ে প্রায় তিন ঘন্টা থানায় অবস্থান। ঘটনার বিষয়ে তাকে বুঝিয়ে বলার পরেও তিনি অফিসার ইনচার্জ মহোদয়ের সহিত অশোভন আচরণ করেন এবং বিব্রত করেন। সাজু চৌধুরী ইতিপূর্বেও তার এলাকা থেকে মাদক, চোরাচালান মামলায় আসামী গ্রেফতার হলে আসামীর পক্ষে অন্যায় তদবির করে প্রভাব খাটানোর চেষ্টা করেন। সাজু চৌধুরীর অন্যায় তদবির না শুনার কারণে তিনি অফিসার ইনচার্জ, কানাইঘাট থানার নামে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, মনগড়া বিষয় লিখে পোস্ট করে বিভ্রান্ত ছড়াচ্ছেন। এ রকম তদবিরবাজ লোক কানাইঘাট থানায় থাকলে আপনার/আমাদের মাদক কিংবা চোরাচালান বিরোধী অভিযান বাধাগ্রস্থ হবে। কোন তদবিরবাজ লোকের কথার বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। কোন তদবিরবাজ কিংবা দালাল নয় আপনার আইনগত কোন সমস্যায় আপনি সরাসরি থানায় অভিযোগ করুন। কানাইঘাট থানার আইন শৃঙ্খলা রক্ষায় আপনাদের সকলের সহযোগিতা কমনা করছি।