1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পঠিত
৯০
মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে কুলাউড়া থানার একটি আভিযানিক দল উপজেলার  শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী সড়কে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সৈয়ারপুর গ্রামের মো. কাউছার মিয়া (৩২), বেরিরচক গ্রামের জসিম মিয়া (৩৫), কুলাউড়া উপজেলার হাজীপুর এলাকার পশ্চিম বিলেরপাড় গ্রামের মো. সালাউদ্দিন (২৯) এবং কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার সতিজিরগ্রাম গ্রামের রেজাউল ইসলাম মামুন (২৮)।
রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়া (৪৬)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..