মোঃ আসাদুজ্জামান।খোকসা, কুষ্টিয়া :
কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খোকসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মোশারফ হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক বিষয়াদি সম্পর্কে অবগত হন।
পরিদর্শনকালে ওসি তদন্ত মোঃ মোশারফ হোসেন সংশ্লিষ্ট পূজামণ্ডপের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
ধর্মীয় উৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পূজামণ্ডপগুলোর খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে তাঁর এই পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়