1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

চতুর্থ বাংলাদেশি হিসেবে তাসকিনের নতুন রেকর্ড

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

 

আকাশ দাশ সৈকত
চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন তারকা পেসার তাসকিন আহমেদ।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২৮৪ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটে নামে অস্ট্রেলিয়া। তবে ইনিংসের প্রথম বলেই ওজি ওপেনার ম্যাথু শর্টকে ফিরিয়ে অজি শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন। ইনিংসের শুরুতে তাঁর করা একটি হার্ড লেংথ ডেলিভারি সিমে পড়ে চমৎকারভাবে ভেতরের দিকে ঢুকে যায়। শর্ট ব্যাকফুটে খেলার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। আর এই উইকেটের মাধ্যমেই চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান তাসকিন।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ওয়ানডে ম্যাচের প্রথম বলে উইকেট নেওয়ার এই কীর্তি সর্বপ্রথম গড়েছিলেন সাইফুল ইসলাম, ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ২০০৬ সালে সৈয়দ রাসেল এবং ২০০৯ সালে মাহবুবুল আলম রবিনও ম্যাচের প্রথম বলেই উইকেটের দেখা পেয়েছিলেন।

ওয়ানডে ক্রিকেটে তাসকিনের প্রথম বলে উইকেট পাওয়ার ঘটনা এটিই প্রথম হলেও, টি-টোয়েন্টি সংস্করণে এই রেকর্ডের স্বাদ তিনি আগেই পেয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে ২০২২ সালে নেদারল্যান্ডস এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন এই ডানহাতি স্পিডস্টার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..