1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদসহ প্রায় সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ প্রায় ১৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ২০৭ বোতল ভারতীয় মদ, জিলেট গার্ড রেজার, নিভিয়া বডি মিল্ক ক্রিম, ফুসকা, রসুন ও চারটি গরু।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের লোভাছড়া বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগান বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের সিজারমূল্য ৩ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর, সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৬০০ পিস জিলেট গার্ড রেজার, ৪৫৩ পিস নিভিয়া বডি মিল্ক ক্রিম, ৬৯ কেজি ফুসকা, ১৫২ কেজি রসুন ও চারটি গরু জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ১০ লাখ ৩১ হাজার টাকা।

দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ১৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত ভারতীয় মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..