1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

জনগণের দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

জনগণের রায় মেনে না নিলে সরকারকে এর জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সাত দফা দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, সরকার যদি জনগণের দাবি মেনে নেয় তবে তারা সম্মানিত হবে; আর তা না মানলে চরম পরিণতি ভোগ করতে হবে। সাত দফা দাবি আদায়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন উল্লেখ করে তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশ শেষে মুন্সিগঞ্জের জামায়াত ও জোটভুক্ত দলগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মীসহ লংমার্চের গাড়ি বহরটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে খুলনার উদ্দেশে রওনা হয়।

গণভোটের রায় কার্যকর করা, জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, জ্বালানি তেল ও সারের সংকট সমাধান এবং সর্বস্তরে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের মোট সাত দফা দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এই লংমার্চ খুলনা, যশোর ও ঝিনাইদহ প্রদক্ষিণ শেষে কুষ্টিয়ায় গিয়ে সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..