মোঃ আব্দুল রহমান
প্রতীকী ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আকাশ বিশ্বাস (২৪) নামে এক কারাবন্দী কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ ছিলেন আকাশ বিশ্বাস। গত ৬ অক্টোবর কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ ওয়ার্ডে ভর্তি করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত আকাশ যশোর কোতোয়ালি থানার আব্দুল গফুর বিশ্বাসের ছেলে।