1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ২৫ (পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন অনুমান-২.৫ (দুই দশমিক পাঁচ) গ্রাম সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২১ বার পঠিত
১৪৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ)/শুভংকর বিশ্বাস এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল  ২০ মে, ২০২৬, তারিখ ২২:১৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীণ সাইনবোর্ড ১নং রোড শান্তিধারা কোবা মসজিদ সংলগ্ন একচালা টিনের ঘরের সামনে হতে ১।  মোঃ রকি সরকার (৩১), পিতা-মোঃ সালাম সরকার, মাতা-রওশন আরা বিবি, সাং-ব্রজপুর, ডাকঘর-আমরুল কসবা-৬৫৯৬, থানা-আত্রাই, জেলা-নওগাঁ, এ/পি-সাইনবোর্ড, কোবা মসজিদ সংলগ্ন, কুতুবপুর, থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ এর নিকট  হতে ২৫ (পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন অনুমান-২.৫ (দুই দশমিক পাঁচ) গ্রাম সহ ০১ জন  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..