মোঃ সাগর বান্দরবান জেলা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন পূজামণ্ডপের অনুকূলে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।’
আজ শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বান্দরবান
জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানের সভাপতিত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাচিং প্রু, এমপি।’
এ সময় বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন পার্বত্য মন্ত্রী। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান বজায় রেখে দুর্গোৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।’
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার খন্দকার মোঃ ওহাবুল ইসলাম বলেন, “ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মূল ভিত্তি।” তিনি শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন এবং পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে জানান।’