1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় রুফটপ সোলার স্থাপন বিষয়ে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় রুফটপ সোলার স্থাপন বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলার সকল দফতরপ্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ
আমজাদ হোসেন।

জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে ও জেলার ফোকাল পারসন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ বছরে বিকল্প জ্বালানি বিশেষ করে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে জন্য সকল সরকারি, বেসরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। তিনি এ বিষয়ে সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

তিনি বলেন, বৈশ্বিক অবস্থার কারণে বিকল্প জ্বালানি ছাড়া আমাদের কোনো উপায় নেই। বিশ্বের তেল উৎপাদনকারী দেশসমূহসহ সকল দেশই এ ব্যাপারে কাজ করছে। আমাদের দেশের সীমিত সম্পদ দিয়ে জ্বালানি জোগান দেওয়া এবং এই খাতে ক্রমাগত ভর্তুকি বেড়ে যাওয়ার হার রোধ করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। সরকারের এই উদ্যোগকে সফল করতেই হবে। আমাদের সভ্যতাকে সচল রাখা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে এর
কোনো বিকল্প নেই।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, আমাদেরকে সোলার প্যানেল স্থাপন ও এর রক্ষণাবেক্ষণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সকল বাধা-বিপত্তিকে ডিঙিয়ে জনগণের স্বার্থে এর বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে তিনি সকল দফতরপ্রধানদের সহযোগিতা কামনা করেন।

জেলা ও উপজেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির মাধ্যমে এবং ছাদভিত্তিক
সৌরবিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়ন কমিটির সমন্বয়ে বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থার স্থানীয় কার্যালয়সমূহ এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দেবে। ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সরকারি স্থাপনার ছাদে সোলার প্যানেল স্থাপন কার্যক্রম সফল করতে হবে বলে সভায় জানানো হয়।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন দফতরপ্রধানগণ তাদের মতামত তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..