নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলায় ধর্মীয় নারী শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামে শাহেনা আক্তার মহিলা কওমি মাদ্রাসা।
উপজেলা যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানার উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে শাহেনা আক্তার মহিলা কওমি মাদ্রাসা।
জয়পাশা এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য প্রায় ৫০ লাখ টাকা মূল্যের জমি দিয়েছেন উপজেলা যুবদল নেতা যুগ্ন আহবায় সোহেল রানা।
তাঁর এ উদ্যোগকে এলাকার নারী শিক্ষার প্রচারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অসংখ্য নারী পুরুষ এলাকাবাসী তাকে সাধুবাদ জানিয়েছে পদক্ষেপের জন্য।
স্থানীয়ভাবে প্রায় ১০ থেকে ১২টি গ্রামের নারী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূতি হচ্ছিল। একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে এসব এলাকার শিক্ষার্থীরা নিজ এলাকায় পড়ালেখা করতে পারবে।
জয়পাশা গ্রামের মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুফতি জাহাঙ্গীর,
কাইটাইল ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,
সাবেক কাইটাইল ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাজাহান মিল্কী , কাইটাইল ইউনিয়নের বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোকলেসুর রহমানসহ সকলেই জানান, এলাকায় নারী শিক্ষার মানউন্নয়নের জন্য জয় পাশা গ্রামে একটি কওমী মহিলা মাদ্রাসা নির্মাণ অতি জরুরি। এই মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলে নারীরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে।
উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাইটাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ তিনি বলেন, জয়পাশা গ্রামে কোন মহিলা কওমি মাদ্রাসা নাই।
মহিলা কওমি মাদ্রাসা নির্মাণ করার জন্য যুবদল নেতা সোহেল যে জায়গাটা দান করেছেন তাকে সাধুবাদ জানাই।
কাইটাইল ইউনিয়নের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা তার সাথে আছি এবং সহযোগিতা করে যাব ইনশাল্লাহ।