1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি চলছে।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

মোঃ ফয়সাল রাঙামাটি

রোববার (১১ অক্টোবর) সকাল থেকে দিঘীনালা-সাজেক সড়কে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের’ ডাকে এই অবরোধ চলছে। এ কারণে সাজেকে প্রায় ৯ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে সাজেক-দীঘিনালা সড়কেরগঙ্গারাম উঁচাবাজারসহ বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধ সমর্থকরা। ফলে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নামে একটি সশস্ত্র সন্ত্রাসী দল সাজেকে ধারাবাহিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখেছে। তারা প্রতিনিয়ত সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এসব সন্ত্রাসীদের গ্রেফতার এবং স্থানীয়দের সার্বিক নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে তারা এই কঠোর কর্মসূচি পালনে বাধ্য হচ্ছেন।

অন্যদিকে সাজেক সড়কে লাইনম্যান মো. ইয়াছিন আরাফাত জানান, শনিবার স্কর্টে ছোট বড় গাড়ি ও মোটরসাইকেল মিলে ৯০টা গাড়ি প্রবেশ করেছে। এতে প্রায় ৯০০ এর বেশি পর্যটক সাজেক প্রবেশ করেছে।

এ বিষয়ে সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, ‘অবরোধের কারণে দুবারে পরিবর্তে দুপুর ২টায় একবার বিশেষ স্কর্ট যাবে। তখন পর্যটকরা সাজেক ছেড়ে যাবেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..