1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

রামুতে ডাকাত সর্দার সোহেল রানার ফেলে যাওয়া মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

নুরুল আলম সিকদার

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত ডাকাত সর্দার সোহেল রানার ফেলে যাওয়া একটি মোটরসাইকেল ও ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এসআরবি-১৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে রামু থানার তুলাবাগান এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সদর কোম্পানি ও সিপিএসসি, কক্সবাজারের একটি আভিযানিক দল জানতে পারে, পরোয়ানাভুক্ত আসামি মো. সোহেল রানা ওরফে সোহেল ওরফে হাতি সোহেল ওরফে জসিম উদ্দিন সোহেল মোটরসাইকেলযোগে কম্বনিয়াপাড়া থেকে ধেচুয়াপালং বাজারের দিকে যাচ্ছেন।
পরে রাত সোয়া ২টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধেচুয়াপালং এলাকায় পাকা সড়কে অভিযান চালিয়ে দ্রুতগতির একটি মোটরসাইকেল থামার সংকেত দেওয়া হয়। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি এসআরবি সদস্যদের লক্ষ্য করে কাঠের হাতলযুক্ত একটি ধারালো ছুরি ছুড়ে মারেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
একপর্যায়ে সোহেল রানা ও তার সহযোগী মো. রুবেল মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল ও একটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ জানায়, পলাতক সোহেল রানার বিরুদ্ধে কক্সবাজার সদর ও রামু থানায় হত্যা, অস্ত্র আইন, দ্রুত বিচার আইন, সরকারি কাজে বাধা ও ডাকাতিসহ মোট ১৭টি মামলা বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে বলে পিসিপিআর তথ্য পাওয়া গেছে।
উদ্ধার করা মোটরসাইকেল ও অস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..