1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

লক্ষ্মীপুরে সরকারি রেট অমান্য করে ২১০০ টাকায় গ্যাস বিক্রির অভিযোগ, সিন্ডিকেটে দিশেহারা সাধারণ ক্রেতা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

 

​ মোহাম্মদ, নুরুল ইসলাম,

লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা ঘুরে এবং স্থানীয় ভোক্তাদের সাথে কথা বলে দেখা গেছে, এলপিজি গ্যাস সিলিন্ডারের দান নিয়ে বাজারে চলছে চরম নৈরাজ্য। সরকারের পক্ষ থেকে নির্ধারিত মূল্য সিলিন্ডারপ্রতি ১৮০০ টাকা হলেও, কিছু অসাধু ব্যবসায়ী ও ডিলার সিন্ডিকেট তা মানছে না। জেলার বিভিন্ন বাজারে প্রতি ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে ২১০০ টাকায়—যা নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ৩০০ টাকা বেশি।
​খুচরা ও পাইকারি বাজারের এই অতিরিক্ত মূল্যের কারণে জেলার সাধারণ নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা চরম আর্থিক সংকটে পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে গ্যাসের এই অতিরিক্ত দাম মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে।
​অভিযোগ ও সরেজমিন চিত্র:
লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, রায়পুর, কমলনগর এবং রামগতি উপজেলার বিভিন্ন বাজারের খুচরা দোকান ও ডিলার পয়েন্ট ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানেই সরকার নির্ধারিত মূল্যের তালিকা টানানো নেই। ক্রেতারা গ্যাস কিনতে গেলে ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতি সিলিন্ডারে ২১০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত আদায় করছেন এই দিকে কমলনগরে দেখা গেল সিলিন্ডার বেছাকিনার হিড়িক গ্যাসের সংকট দেখিয়ে কিছু কোম্পানির সিলিন্ডার কোম্পানি নেই বলে অতিরিক্ত টাকা নিয়ে অন্য কোম্পানির সিলিন্ডার বিক্রি করে কিন্তু এটা কয়জনের দ্বারাই সম্ভব তাই সিন্ডিকেট ভাগতে প্রশাসনের তদারকি প্রয়োজন,
এক ​ভুক্তভোগী ও সাধারণ ক্রেতাদের অভিযোগ, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে একটি চক্র কৃত্রিম সংকট দেখিয়ে এই অতিরিক্ত দাম আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি রেট যেখানে ১৮০০ টাকা, সেখানে বাধ্য হয়ে আমাদের ২১০০ টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। প্রতিবাদ করলে দোকানে গ্যাস নেই বলে ফিরিয়ে দেওয়া হয়।”
​প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি:
স্থানীয় সচেতন মহল ও বিশিষ্ট নাগরিকরা বলছেন, ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান ও কঠোর মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা এমন বেপরোয়া হয়ে উঠেছে। অবিলম্বে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সাথে নিয়ে এসব ডিলার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
​এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনির্দিষ্ট পদক্ষেপ কামনা করছেন লক্ষ্মীপুরবাসী, যাতে নির্ধারিত মূল্যে সহজেই গ্যাস কিনতে পারে সাধারণ মানুষ এটাই তাদের মূল দাবী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..