মোঃ মাসুম রেজা
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৪ পিস যৌন উত্তেজক সিরাপ ‘নিশি’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে হিলি আইসিপি গেট থেকে তিনটি কম্বলও জব্দ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা যায়, আনুমানিক রাত ৮টা ২৫ মিনিটে ভাইগড় বিওপির কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ২৯০-এর মেইন পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রাম নামক স্থানে পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ মিলিলিটারের ১৪৪ পিস বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ ‘নিশি’ জব্দ করা হয়।